যশোরে কর্মস্থল থেকে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত

যশোর শহরের ধর্মতলা কারবালা মসজিদের সামনে সম্রাট (২৮) নামে এক যুবক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সম্রাট আরবপুর ইউনিয়নের পাকদিয়া গ্রামের সন্তোষের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টা ৩০ মিনিটের দিকে নতুনহাট এলাকার একটি ফার্মেসিতে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সম্রাট। তিনি ধর্মতলা কারবালা মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি তার গতিরোধ করে। একপর্যায়ে তাদের মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে সম্রাটের শরীরের বাম পাশের নিতম্বে আঘাত করে।

এ সময় সম্রাট আহত হয়ে পড়লে আশপাশের পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *