শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক হৃদয় হোসেন (২৩) বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ জুন) ভোরে গোগা, অগ্রভুলাট ও দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ১৫ পিস ইয়াবাসহ হৃদয় হোসেনকে আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *