যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় অসাবধানতাবশত টেবিল ফ্যানের মাল্টিপ্লাগে আঙুল ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিব (০৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ টার দিকে বাঘারপাড়া উপজেলার ঘোপ ছাতিয়ানতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লাবিব নড়াইলের লোহাগড়া উপজেলার বাবরা গ্রামের ইমরান শেখের ছেলে। সে বাঘারপাড়ায় তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নানাবাড়ির বারান্দায় খেলা করার সময় বারান্দায় থাকা টেবিল ফ্যানের মাল্টিপ্লাগের ভেতর আঙুল ঢুকিয়ে দেয় লাবিব। তাৎক্ষণিক সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *