যশোরে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে রাবেয়া খাতুন (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১ টার দিকে সদর উপজেলার মোবারক কাঠি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন ওই গ্রামের আয়ুব আলীর মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে পারিবারিক কলহের জেরে অভিমান করে নিজ বাড়ির শয়নকক্ষের চালের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় রাবেয়া। পরবর্তীতে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *