বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ চোরাচালানি পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩০ মে ২০২৬) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টসহ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৭ বোতল বিদেশি মদ, ১৮টি বিভিন্ন ধরনের চকলেট এবং ৫০টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৮৬ হাজার ৯৪০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *