খুলনার একটি বাসা থেকে নারীসহ দুই শিশুর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি বাসা থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে সোনাডাঙ্গার কাঁচা বাজারের পাশে দারুল আমান মহল্লার সুজুকি কর্নার গলির শরিফুল ইসলামের বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয় বলে সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।

নিহতরা হলেন- বেবী বেগম (৬০), শামীম ব্যাপারী (১৩) ও মোস্তাকিম ব্যাপারী (৪)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *