যশোরজুড়ে মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ আটক ১২

অন্যদিকে, জেলার বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার সরকারি খাদ্য গুদামের উত্তর পাশে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে অভিযানে আটক হন জহিরুল হক তুহিন (৩০) ও রাহুল বিশ্বাস (২০)।

ডিবি সূত্র জানায়, জহিরুল হক তুহিনের পকেট থেকে ৪০০ পিস এবং রাহুল বিশ্বাসের পকেট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক তুহিন যশোর সদর উপজেলার মনোহরপুর (ইছালী) এলাকার ইসরাইল বিশ্বাসের ছেলে এবং রাহুল বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার এলাকার পান্নু বিশ্বাসের ছেলে।

পুলিশ জানিয়েছে, জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *