বাহরাইনে মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের হামলা

বাহরাইনে অবস্থিত আমেরিকার একটি রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড–আইআরজিসি। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানো থেকে বিরত রয়েছেন তিনি।

ট্রাম্পের দাবি, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিতে পারে আমেরিকা। আবার একইসাথে যেকোনো সময় যুদ্ধের অবসান ঘটাতে পারেন বলেও মন্তব্য তা

শুধুমাত্র আঞ্চলিক মিত্রদের অনুরোধে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন বলে দাবি ট্রাম্পের। তবে তিনি এই অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত নন বলেও জানান।

এদিকে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সামরিক বা রসদগত সহায়তা প্রদানকারী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অংশীদার হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *