শিশুদের ঝগড়া নিয়ে দুই গ্রামের বড়দের সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার সদর উপজেলার শরীফপুর ও সুলতানশী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, বেলা সাড়ে ৩টার দিকে সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলে ও শরীফপুর গ্রামের ফারুক মিয়ার শিশু কন্যার মধ্যে  ঝগড়া হয়। এ নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

বিষয়টির জের ধরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষে পুলিশ সহ দুই পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।  আহত ২০ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *