স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পায়েল বালা (১৪) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পায়েল বালা উপজেলার কোটালীপাড়া শাহানা রশীদ বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত।

পরিবার সূত্রে জানা যায়, পায়েল স্কুলে যাওয়ার জন্য বাবার কাছে ১০০ টাকা চায়। তবে তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় অভিমান করে সে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *