ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

ইউএনবির প্রতিবেদনে বলা হয়, ঢাকার মার্কিন দূতাবাসের একটি সূত্র দুই কূটনীতিকের মধ্যে বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বৈঠকে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি সূত্রটি।

বৈঠকের আলোচ্যসূচি ও বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে মার্কিন দূতাবাসের ওই সূত্র ইউএনবিকে বলে, আমি শুধু বলতে পারি, সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *