যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সিঙ্গিয়া রেলক্রসিংসংলগ্ন রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪৫ বছর। তাঁর মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে বসুন্দিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার যশোর রেলওয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তথ্যে ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরে দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মরদেহটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে
টার দিকে সিঙ্গিয়া রেলক্রসিংসংলগ্ন রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।