ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মেধাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলোয় অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০২ নভেম্বরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রথম সভায় কলেজগুলোয় অধ্যয়নরত মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ সাধনে উৎসাহিত করা এবং তাদের মেধার যথাযথ স্বীকৃতি প্রদানের লক্ষ্যে মেধাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়ভিত্তিক মেধাবৃত্তি প্রদান করা হবে। এছাড়াও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের জন্য সিন্ডিকেট সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *