আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২ ককটেল উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি) এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

এসআরবি-১০ সূত্রে জানা গেছে, অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি আমবাগানে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো পাওয়া যায়।

উদ্ধার করা ৪২টি ককটেলই অবিস্ফোরিত অবস্থায় ছিল। তবে এসব ককটেল সেখানে কারা রেখেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের কোনও নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে এসআরবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে এসআরবি-১০ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বাহিনীটি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *