হৃদরোগে রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (৭ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওসি শেখ রাজীব আল রশিদ। পরে তাকে রামপাল থেকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে বাদ জোহর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে শেখ রাজীব আল রশিদ স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *