দুর্গাপূজায় টানা ৭ দিনের ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস

এবারের শারদীয় দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি অনুমোদন করা হয়েছে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা সাত দিনের ছুটি হবে।

তবে ছুটির সময় সমন্বয়ের জন্য আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এদিকে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *