বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটায় উপজেলার মশাখালী ও কাওরাইদের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ দাঁড়িয়ে আছে এবং দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর দাঁড়িয়ে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রেনটি গফরগাঁও স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া পাঁচটায় গোলাবাড়ি এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছে।

বগি উদ্ধার করে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওসি মো. আকতার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *