ঢাকার আশুলিয়া থানার একাধিক মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আরিফুল ইসলাম ওরফে আবু তাহেরকে (৩৫) গ্রেপ্তার করেছে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন খাজুরা পুলিশ ক্যাম্পের একটি দল। খাজুরা পুলিশ ক্যাম্পের এসআই ফিরোজের নেতৃত্বে অভিযান চালিয়ে বাঘারপাড়া উপজেলার কেশবপুর গ্রাম থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে কেশবপুর গ্রামের নজরুল ইসলাম ছেলে।
পুলিশ জানায়, আরিফুল ইসলাম ঢাকা আশুলিয়া থানার একটি মাদক মামলার তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং একই থানার অপর একটি মাদক মামলার ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। দির্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।