ডেভিড ইমনের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন প্রকাশ ডেভিড ইমনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, ফটিকছড়ি থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় পুলিশ ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুই দফায় মোট ১৫ দিনের রিমান্ডে নিয়ে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই রাতে যশোর সীমান্ত দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

নতুন করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য এবং তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *