যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘উইনিলস/উইনিক্স’ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এই সিরাপের চালান আটক করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৪ হাজার টাকা।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধারসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে এই চালানি উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্তবর্তী এলাকায় মাদকসহ যে কোনো ধরণের চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।