গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক: আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছে ক্ষমতাসীন দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শনিবার (১ আগস্ট) রাত পৌনে ৮টায়  প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।

 

এই বৈঠকের আনুষ্ঠানিক এজেন্ডা সম্পর্কে বিএনপি প্রকাশ্যে কিছু না জানালেও দলটির একাধিক সূত্র ও বিভিন্ন নেতা গণমাধ্যমকে ইতোমধ্যে জানিয়েছে, রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ করায় ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা আছে। আগামী সেপ্টেম্বরে বসতে যাওয়া সংসদ অধিবেশনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা। তার আগে আজকের এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ খুব স্বাভাবিকভাবেই আলোচনার টেবিলে আসতে যাচ্ছে। দলটি থেকে রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনার কথা বলেছেন বিএনপি নেতারা।

এছাড়া, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, দলীয় সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপির নীতিগত অবস্থান নির্ধারণ নিয়েও আলোচনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *