দাকোপে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

খুলনা প্রতিনিধি:
খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার একটি সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দাকোপ উপজেলার চুনকুড়ি গ্রামের বাসিন্দা রনজিত রায় (পিতা: সুরেন্দ্র নাথ রায়)-এর মালিকানাধীন জমি দখলের চেষ্টা চলছে বলে পরিবার দাবি করেছে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, জমিটি দাকোপ উপজেলার গুড়কাটি গ্রামে, পানখালী মৌজায় অবস্থিত। জমিটির এসএ খতিয়ান নম্বর ১৩৭৫ এবং বিআরএস খতিয়ান নম্বর ২১৬১। স্থানীয়ভাবে পরিচিত এ্যালেক্সের মোড় থেকে বাম দিকে পিচঢালা সড়কের শেষ প্রান্তে জমিটির অবস্থান।

অভিযোগে বলা হয়েছে, কামারখোলা এলাকার ‘মনি’ নামে এক ব্যক্তি ওই জমি দখলের চেষ্টা করছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ ঘটনায় জমির মালিকের ছোট ছেলে সৌমেন রায় বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের সত্যতা যাচাই এবং উভয় পক্ষের বক্তব্য নিয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট প্রশাসন বলে স্থানীয়রা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *