শ্রীকৃষ্ণ বৈদিক বিদ্যাপীঠের ৩১তম শাখার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : কৃষ্ণ মোহন রায়

“সেবা-শান্তি-একতায় সনাতনের হবে জয়”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সনাতন সেবক সংঘ (SSS) পরিচালিত শ্রীকৃষ্ণ বৈদিক বিদ্যাপীঠের ৩১তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এতে সনাতন সেবক সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি, সদস্য সচিব, বিদ্যাপীঠ বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক, স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দসহ এলাকার অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভক্ত, অভিভাবক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সংস্কৃতি ও মানবিক গুণাবলি বিকাশে বৈদিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বর্তমান প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। শিশু-কিশোরদের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা এবং সনাতন ধর্মের মূল্যবোধ ছড়িয়ে দিতে শ্রীকৃষ্ণ বৈদিক বিদ্যাপীঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে গীতা পাঠ, ধর্মীয় আলোচনা এবং বিদ্যাপীঠের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত অভিভাবক ও ভক্তরা বিদ্যাপীঠের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আয়োজকদের ভাষ্য, বিদ্যাপীঠের লক্ষ্য কেবল ধর্মীয় শিক্ষা প্রদান নয়; বরং নৈতিকতা, শৃঙ্খলা, মানবসেবা ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলা।

উল্লেখ্য, সনাতন সেবক সংঘ (SSS)-এর উদ্যোগে পরিচালিত এই বিদ্যাপীঠের কার্যক্রমে এলাকার সনাতনী সমাজ ও ভক্তবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *