ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি

ঢাকা, ২ জুলাই: ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননার অভিযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী শুক্রবার (৩ জুলাই ২০২৬) দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দিয়েছে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ

সংগঠনটির ঘোষণায় জানানো হয়েছে, “ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক অধিকার, জাতীয় সম্প্রীতির প্রত্যয়ে” এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী, বিকেল ৪টা ৩০ মিনিটে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, শান্তি এবং ন্যায়বিচারের পক্ষে সংহতি প্রকাশ করা হবে।

আয়োজকরা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। একই সঙ্গে তারা সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ দেশের বিভিন্ন জেলার সনাতন ধর্মাবলম্বীদের নির্ধারিত স্থান ও সময়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *