যশোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপশহর ফাঁড়ি পুলিশের অভিযানে রিয়াজ ও রানা গ্রেপ্তার

যশোরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সদর উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ ও রানা দাস নামে দুজনকে গ্রেপ্তার করেছে উপশহর পুলিশ ক্যাম্প।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, যশোর সদর উপজেলার বিরামপুর পশ্চিমপাড়ার শেখ নজরুল ইসলামের ছেলে রিয়াজ এবং কালিতলা এলাকার পবিত্র দাসের ছেলে রানা দাস।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপশহর পুলিশ ক্যাম্পের একটি দল বিরামপুর এলাকায় অভিযান শুরু হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযান চালিয়ে ৪ নভেম্বর ভোরের মধ্যে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

ওই মামলায় ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) গ্রেপ্তার রিয়াজ ও রানা দাসকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *