পাবনা হেমায়েতপুরে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় চোর গ্রেপ্তার, চোরাই টাকার অংশ উদ্ধার

পাননা প্রতিনিধিঃ
পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় একজন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার ২৬ জুন ভোর আনুমানিক ৪.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি অত্যন্ত কৌশলে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে ঠাকুরের ভক্তদের দানকৃত দানবাক্স ভেঙে দানবাক্সে থাকা সমুদয় টাকা চুরি করে নিয়ে যায়।
বিষয়টি পাবনা থানা অবগত হওয়ার পর হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রাজিব হাসানের নেতৃত্বে একটি টিম চোর শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করা সম্ভব হয়।
শনাক্তকৃত চোর হলো—মোঃ মৃদুল (২৫), পিতা- মোঃ আবদুল মান্নান, সাং- বুদেরহাট, হেমায়েতপুর, থানা ও জেলা- পাবনা।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২৬ জুন দিবাগত রাত আনুমানিক ১.০০ ঘটিকার সময় পাবনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মৃদুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হতে চুরি হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *