ফরিদপুরের বোয়ালমারী কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও ছুরি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (২১ জুন) সকালের দিকে মন্দিরটিতে কালী ও শিব প্রতিমা ভাঙচুরের এই ঘটনা ঘটে। খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান এবং বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
​ঘটনার বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে মানসিক ভারসাম্যহীন এক নারী এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি মন্দিরে প্রবেশ করে দুটি ডাব ও কালী-শিব প্রতিমা ভাঙচুর করেছেন। পরবর্তীতে স্থানীয়রা ওই নারীকে আটক করে।
​এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে মানসিকভাবে অসুস্থ ওই নারীকে শনাক্ত করা হয়েছে। পরে গ্রাম পুলিশ সাতৈর বাজার থেকে মন্দির থেকে নেওয়া নারকেলসহ তাকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *