যশোরের শংকরপুরের আলোচিত মশিউল আটক

যশোর শহরের শংকরপুরের আলোচিত মশিউলের বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। এসময় মশিউলের বাড়ি সংলগ্ন এলাকা থেকে মাটি খুড়ে একটি কলস থেকে ১৩১ বোতল উইনকোরেক্স উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১ টার পর। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মশিউলের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। এছাড়া তিনি যশোরের আলোচিত শংকরপুরের হাসান ও মিজানের ছোট ভাই।

 

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে শংকরপুর এলাকার ছোটনের মোড়ের একটি বাড়িতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে বাড়ির পাশের মাটি খুঁড়ে একটি কলস উদ্ধার করা হয়। কলসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছিল ১৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইন কোরেক্স। পরে মশিউলকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *