তালায় সীমানা পিলারসহ আটক ৪

সাতক্ষীরায় তালায় সীমানা পিলারসহ চারজন‌কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে এই পিলারসহ তা‌দের আটক করা হয়।

জানা গেছে, আটক ভোলানাথ সানা কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে। এছাড়া আটক বাকী তিনজ‌নের মধ্যে একজন খুলনার বটিয়াঘাটার বাসিন্দা ও দুইজন পাইকগাছার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে এক‌টি মাটির ঘরে পিলারটি বসানো ছিলো। পিলারটি আসল কি না তা যাচাইয়ের জন্য এক্সপার্ট আসার কথা ছিল।

এজন‌্য তু‌লে ঘরের ভিতর রাখা হয়। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এক‌টি টিম সেখানে অভিযান চালি‌য়ে পিলারসহ চারজন‌কে আটক করে।
 

তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *