মিথ্যা ধর্ষণ অভিযোগে মব হামলা: দোকানে ঢুকে মারধর ও লুটপাটের অভিযোগ

মিথ্যা ধর্ষণ অভিযোগে ব্যবসায়ীর ওপর মব হামলা, হাসপাতালে খোঁজ নিলেন হিন্দু সংগঠনের নেতারা
সিলেটের শিবগঞ্জ সেনপাড়া (২০ নম্বর ওয়ার্ড) এলাকার ব্যবসায়ী খগেন্দ্র কুমার দাস মিথ্যা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সংঘবদ্ধ মব হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা সংঘবদ্ধভাবে তাঁর দোকানের ভিতরে প্রবেশ করে মারধর ও লুটপাট চালায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখে আহত খগেন্দ্র কুমার দাসের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ আহত ব্যবসায়ীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, মিথ্যা অপপ্রচার ও মব সহিংসতা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং এ ধরনের সহিংসতা প্রতিরোধে সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *