রাজধানীতে সাতসকালে সড়কে ঝরলো নারীর প্রাণ, আহত ১২

রাজধানীর গুলশানের নদ্দায় যাত্রীবাহী এক বাসে অন্য বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে নদ্দা এলাকায় আকাশ পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটে চলাচল করা ইসলাম পরিবহনের একটি বাস। এতে আকাশ পরিবহনের বাসটির পেছন দিকের ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ওই বাসটির এক যাত্রী নিহত এবং অন্তত ১২ জন আহত হন। এছাড়া ইসলাম পরিবহনের বাসটি আইল্যান্ডের ওপর উল্টে যায়।

সকাল সোয়া ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ছাড়া অন্তত ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *