যশোরে দম্পত্তির উপর হামলার অভিযোগ - sanatanitv

যশোরে দম্পত্তির উপর হামলার অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৭, ২০২৬

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুরের দারিপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

স্বজনেরা জানান, ইনামুল হক ও তার স্ত্রী মরিয়ম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় পূর্বের জমিজমা বিরোধের জেরে তাদের আপন চাচাতো ভাই একই এলাকার কামরুল, ওবায়দুল, অনিক এবং প্লাবন দেশীয় অস্ত্র, জিআই পাইপ ও হাসুয়া নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে ইনামুল হক ও তার স্ত্রী মরিয়ম আহত হন। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।