যশোরের শার্শায় পুলিশের অভিযানে বিদেশি ফিসিং নেট উদ্ধার, আটক ১

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৩ মে) রাত ১১টার দিকে শার্শা উপজেলার বাগুড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি হলেন ঝিকরগাছা থানার কুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রফিক পশারী (৬১)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি টিম বাগুড়ী এলাকার বেলতলা বাজারস্থ ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে অভিযান চালায়। এ সময় আটক আসামি ও এক পলাতক অজ্ঞাতনামা প্রাইভেটকার চালকের ব্যবহৃত একটি পুরাতন সাদা রঙের টয়োটা প্রাইভেটকার তল্লাশি করা হয়।

তল্লাশিকালে গাড়ির ভেতরে থাকা ৫টি প্লাস্টিকের বস্তা থেকে ৮০ বান্ডিল বিদেশি ELEPHANTA FISHING TACKLE ফিসিং নেট, ৬৮ বান্ডিল KEERIN FISHING TACKLE ফিসিং নেট এবং ৪০ বান্ডিল GOLD CUP ফিসিং নেট উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক আসামি ও পলাতক অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামির পরিচয় শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *