১৮ গাড়ি ও পাঁচ ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৪

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩০ জন।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য মতে, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ওই সময় যানজটে ধীরগতিতে চলা ও থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর পড়ে ট্রাকটি। এতে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে আশপাশের গাড়িগুলোতেও।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও আহতদের হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে আমিরাতের নাগরিকও রয়েছেন। অন্য কয়েকজনের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *