ডিবি যশোরের অভিযানে বাঘারপাড়া থানা এলাকা হতে ৬০০ (ছয় শত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ ০২ জন আটক।

ইং ২২/০৫/২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক ২২:৪০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এসআই(নিঃ)/মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম বাঘারপাড়া থানাধীন খাজুরা বাজারস্থ সরকারী খাদ্য গোডাউনের উত্তর পাশে জনৈক শরিফূল ইসলামের ২তলা বিশিষ্ট বসত বাড়ীর ২য় তলার সিড়ির পশ্চিম পাশের রুমের ভিতরে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে জহিরুল হক তুহিন(৩০) ও মোঃ রাহুল বিশ্বাস(২০) দ্বয়কে আটক করে। তাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে মর্মে স্বীকার করে এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ অন্যান্যদের উপস্থিতিতে ধৃত ১নং আসামী জহিরুল হক তুহিন (৩০) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে দুইটি নীল রংয়ের জিপারযুক্ত পলিপ্যাকে রক্ষিত অবস্থায় (২০০+২০০)= ৪০০ (চারশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ধৃত ২নং আসামী মোঃ রাহুল বিশ্বাস (২০) এর পরিহিত প্যান্টের সামনের বাম পকেট হতে একটি নীল রংয়ের জিপারযুক্ত পলিপ্যাকে রক্ষিত অবস্থায় ২০০ (দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, সর্বমোট (২০০+২০০+২০০)= ৬০০ (ছয়শত) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আসামীদের নাম ও ঠিকানা-
১। নামঃ- জহিরুল হক তুহিন(৩০)
পিং-ইসরাইল বিশ্বাস
সাং-মনোহরপুর (ইছালী), থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর
২। নামঃ- মোঃ রাহুল বিশ্বাস(২০)
পিং-পান্নু বিশ্বাস
সাং-খাজুরা বাজার, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর।

জব্দঃ
০১। ৬০০(ছয়শত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *