শার্শার কায়বা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৪৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২২ মে) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর আওতাধীন কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে ভারতীয় ৩৪৫ বোতল উইনিক্স সিরাপ জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *