যশোরে র‍্যাবের হাতে আলোচিত সন্ত্রাসী ভাগ্নে ইমন আটক

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।

যশোরের রেলগেট এলাকার আলোচিত সন্ত্রাসী ইমন কাজী ওরফে ‘ভাগ্নে ইমন’কে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাত দেড়টায় সদর উপজেলার খয়েরতলা এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-৬ যশোরের একটি আভিযানিক দল।

আটক ইমন কাজী শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার কাজী খালিদ হোসেনের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স জানান, ইমন কাজীর বিরুদ্ধে যশোরের আলোচিত জুম্মান হত্যা মামলাসহ হত্যা, অস্ত্র ও মাদক-সংশ্লিষ্ট মোট ১৭টি মামলা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *