বেনাপোলে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে জখম

যশোরের বেনাপোল থানার পুটখালী বাজারে পূর্ব শত্রুতার জেরে আলম নামের এক যুবককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে) রাত ৮টা ১৫ মিনিটের দিকে পুটখালী বাজারের মুসা চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত আলম পুটখালী গ্রামের বাসিন্দা। তিনি ছলেমান মোড়লের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে একই গ্রামের নিশান, লিয়াকত মেম্বার, আব্দুল হাকিম, শফিক দেব ও ইমন সংঘবদ্ধভাবে আলমের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো দা দিয়ে আলমের মুখে কুপিয়ে জখম করে এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে আলম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

বর্তমানে আহত আলম যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *