ইয়াভ কালচারাল ক্লাবের সভাপতি হাফিজ ও সম্পাদক পরমা

প্রতিনিধি:স্বরুপ বিশ্বাস যশোর।

শিল্প শিল্পের জন্য নয়, মানবতার জন্য শিল্প’— এই স্লোগানকে সামনে রেখে ইয়াভ কালচারাল ক্লাবের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। হাফিজুর রহমানকে সভাপতি এবং পরমা শিকদার পাঁখিকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায় ও ন্যাশনাল কো-অর্ডিনেটর মহিউদ্দিন বুলবুল এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সাব্বির হোসেন ও আলভী অরনি, যুগ্ম সাধারণ সম্পাদক আফিয়া জাহিন মাহী ও আবির রায়হান, সাংগঠনিক সম্পাদক নাফিজা উলফাত, সহ-সাংগঠনিক সম্পাদক স্নিগ্ধা আইচ, দপ্তর সম্পাদক মইনুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ উল্লাস মাহমুদ, অর্থ সম্পাদক সৌমিত্র গাঙ্গুলী, প্রচার সম্পাদক সাদমান আকিব আপন, বার্তা সম্পাদক রাজিয়া সুলতানা নিলা, সমাজকল্যাণ সম্পাদক আবির হাওলাদার, তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহরিয়ার আলম লিমন, কর্মশালা বিষয়ক সম্পাদক মাহির মুনতাসির, সাংস্কৃতিক সম্পাদক দোলা দাস এবং শিশু বিষয়ক সম্পাদক জেসমিন রহমান সামিয়া।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন তাবাছ্ছুম আক্তার মিম, এস কে সারা, শ্রেয়াংকা সাহা, ঋদ্ভিক রায় ও আকাশ বিশ্বাস।

নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পরমা শিকদার পাঁখি কমিটির আগামী কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *