বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ফেনসিডিল উদ্ধার

প্রতিনিধি:স্বরূপ বিশ্বাস যশোর।
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭১ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে) ভোরে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭১ বোতল ভারতীয় ESKUF সিরাপ এবং ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ৬০০ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *