কুষ্টিয়ায় এক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় মারুফ হাসান পিয়াস নামে ছাত্রদলের এক নেতাকে আটকের অভিযোগ উঠেছে। পরে তার অনুসারীরা ঘটনাস্থলে গিয়ে গুলি ছুড়ে তাকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ১ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত মারুফ হাসান পিয়াস কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্যসচিব। তিনি হাটশ হরিপুর ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকার হালিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর বাড়িতে পিয়াসের নিয়মিত যাতায়াত ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। রবিবার সন্ধ্যায় পিয়াস ওই বাড়িতে প্রবেশ করলে নারীর স্বামী ও স্থানীয় লোকজন একটি ঘরে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পিয়াসকে আটক করে মারধর করেন।