যশোরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তি যশোর শহরের শংকরপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবলু।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১২টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া-খুলনা মহাসড়কের সন্ন্যাসীর দিঘির বিপরীত পাশে চাকলাদার তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানাযায়, শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটে চাকলাদার তেল পাম্পের সামনে একটি বাসের সঙ্গে হেলমেটবিহীন এক মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবলু গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
মানচিত্র দেখুন