ডোমারে স্বামীর পাতা ফাঁদে আটকা পড়লেন স্ত্রীর প্রেমিক মাসুদ

নীলফামারীর ডোমারে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে এমন সন্দেহে অভিনব কৌশলে ওই যুবককে ডেকে এনে আটক করেছেন এক স্বামী। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ঘাটপাড়া এলাকা থেকে মো. মাসুদ রানা (২৮) নামের ওই যুবককে আটক করা হয়।

তিনি ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বোড়াগাড়ী ইউনিয়নের ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সঙ্গে প্রায় ছয় মাস ধরে যোগাযোগ ছিল ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার খোকার ছেলে ও ট্রাক্টরচালক মাসুদ রানার। বিষয়টি ওই গৃহবধূর স্বামীর নজরে এলে তিনি একটি কৌশল অবলম্বন করেন। স্ত্রীর ব্যবহৃত স্মার্টফোন নিজের নিয়ন্ত্রণে নিয়ে ওই যুবকের সঙ্গে মেসেজে কথোপকথন শুরু করেন স্বামী। একপর্যায়ে রাতে বাড়ির পাশের নির্জন বাঁশঝাড়ে দেখা করার জন্য মাসুদকে আসতে বলা হয়। প্রেমিকার সঙ্গে দেখা করতে আসার সময় হাতে মিষ্টি নিয়ে বাঁশঝাড়ে পৌঁছালে আগে থেকে প্রস্তুত রাখা ফাঁদে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

তবে ওই গৃহবধূর দাবি, মাসুদের সঙ্গে তার ছয় মাস ধরে যোগাযোগ থাকলেও তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না। তার স্বামী কৌশলে মাসুদকে সেখানে ডেকে এনেছেন।

অন্যদিকে স্থানীয় কয়েকজনের ভাষ্য, মাসুদকে প্রায়ই ওই এলাকায় আসতে দেখা যেত। তবে কী কারণে তিনি সেখানে আসতেন, তা আগে জানা ছিল না।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম সরকার বলেন, ‘স্থানীয়রা মাসুদ রানাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। পরে এ ঘটনায় কেউ অভিযোগ না করায় তাকে পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *