যশোর শহরের লালদীঘির পাড় এলাকায় অনুষ্ঠিত যুবলীগের মিছিলে অংশগ্রহণের অভিযোগে রফিকুল ইসলাম রহমত গ্রেপ্তার করা হয়েছে। তিনি শহর যুবলীগের নির্বাহী সদস্য হিসেবে পরিচিত।
রফিকুল ইসলাম রহমত যশোর শহরের ঘোষপাড়া বিবি রোডের পুলিশ লাইন টালিখোলা এলাকার মাওলানা আব্দুল কাদেরের ছেলে।
উপসর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে জানান , রহমত যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত । তিনি টাক মিলনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
এ ছাড়া তার বিরুদ্ধে অতীতে মাদক ও অস্ত্রসংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে উপশহর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। রহমতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।