ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০

ডেস্ক: দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন।

এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১০ জন করে মারা যান। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুতে আগের সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এতে দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

একদিকে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে এক দিনে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের গুরুত্ব সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *