যশোরের বিশিষ্ট ব্যবসায়ী জয়েন্ট ট্রেডিংয়ের মালিক খুন - sanatanitv

যশোরের বিশিষ্ট ব্যবসায়ী জয়েন্ট ট্রেডিংয়ের মালিক খুন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৭, ২০২৬

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর
যশোরের বিশিষ্ট ব্যবসায়ী জয়েন্ট ট্রেডিংয়ের মালিক আনিসুর রহমান (৫৫) খু*ন হয়েছেন। তার মালিকানাধীন আনিস প্লাজায় দোকান ঘর ভাড়া না দেয়ায় তাকে কু*পি*য়ে হ*ত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃ*ত্যু হয়। এ হ*ত্যা*কা*ণ্ডে*র বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে অপরাধীকে ধরতে অভিযান শুরু করেছে তারা।