ভারতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএস) লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই শুভেন্দুর পিএস চন্দ্রনাথ রথ-এর মৃত্যু হয়।

বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টায় রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে।

এদিন চন্দ্রনাথ রথ মধ্যমগ্রামের দোহারিয়ার দিক থেকে আসছিলেন। পথে একদল দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে তার গাড়ি দাঁড় করিয়ে বুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *