বরিশাল নগরীতে নিখোঁজ হয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস (ডাকনাম শান)। গতকাল রাত ১০টার দিকে মায়ের জন্য খিচুড়ি কিনতে বাসা থেকে বের হলেও এরপর আর বাড়ি ফেরেনি সে।
জানা গেছে, মায়ের মোবাইল থেকে বিকাশে টাকা নিয়ে খাবার আনতে বের হয় সৌরভ। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ, তবে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সৌরভ বরিশালের কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তাদের বাসা শহরের ভাটিখানা এলাকায়। তার মা মিতু রানী ঘোষ গৃহিণী এবং বাবা সজল চন্দ্র দাস প্রবাসে থাকেন।
ছেলের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।