পিরোজপুর কৃষ্ণনগরে শ্রীশ্রী রাই রসরাজ সেবাশ্রমে গ্রিল কেটে চুরি

পূজার আগে পিরোজপুর পৌর এলাকার কৃষ্ণনগরে শ্রী শ্রী রাই রসরাজ সেবাশ্রমে চুরির ঘটনা ঘটেছে। আশ্রমের উত্তর পাশের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পূজার কাজে ব্যবহৃত কাঁসা ও পিতলের বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আশ্রম কর্তৃপক্ষ জানায়, রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সোমবার ভোরে পূজার জন্য মন্দিরে গিয়ে সেবাইত ছবিতা রায় দেখতে পান, পূজার সামগ্রীগুলো নেই। পরে আশ্রমের উত্তর পাশের গ্রিল কাটা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি অন্য সদস্যদের জানান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল চট্টোপাধ্যায় বলেন, স্থানীয় কোনো চোরচক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া প্রয়োজন।
পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, আশ্রমে চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *