যশোরের শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক আসামি হলেন শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের মৃত হযরত আলীর ছেলে জাহান আলী সরদার (৪২)।

রোববার (৩ মে) রাতে পুলিশ জানান, শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শার ধান্যতাড়া গ্রামস্থ নরিম সরদার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীর হেফাজতে হতে জব্দ তালিকা মূলে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোটর সাইকেল উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান, উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *